রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
“চড়ারহাট গণহত্যা” দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত সংখ্যালঘু-সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান : মো. আবদুস সালাম হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী ২০ বছরের দাবি পূরণ, হকারমুক্ত মিরপুর: ডিএনসিসি প্রশাসক মৌলবাদ মোকাবিলায় সংস্কৃতিকে কাজে লাগাতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : মো. আবদুস সালাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিটে বসা নিয়ে দুই বিভাগের সংঘর্ষ, আহত ১৫

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নবীনবরণ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে রসায়ন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে রসায়ন বিভাগের ৯ জন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৬ জন শিক্ষার্থী রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রসায়ন বিভাগের ফেদৌস, শামিম, সাজিদুল, সায়হান, নোমান, সুজয়, মেহেদী, আসাদ ও আরাফাত এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের জাহিদ, শাওন, তন্ময়, মনির, উসাই মং ও সজল রয়েছেন।

চেয়ারে বসা নিয়ে শুরু, পরে সংঘর্ষ

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সনাতন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে টিএসসিতে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের দুই নবীন শিক্ষার্থীর মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উপস্থিতরা বিষয়টি মীমাংসা করে দেন।

তবে অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী ওই শিক্ষার্থীকে মারধর করেন। বিষয়টি জানাজানি হলে রাত ১০টার দিকে দুই পক্ষের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের অন্য শিক্ষার্থীদের জড়ো করতে শুরু করেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে রূপ নেয়।

ভাঙচুরের অভিযোগ

সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের কয়েকটি শিক্ষকদের অফিস কক্ষ এবং জাবীর ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনের রসায়ন বিভাগের শ্রেণিকক্ষে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, বর্তমান পরিস্থিতি বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যবেক্ষণ করেছে এবং এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যারা দোষী হিসেবে চিহ্নিত হবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102