বেসরকারি খাতের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সোনারগাঁও সোলার এনার্জি লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নেওয়া হবে। এ পদে কতজন নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি।
গত ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করতে প্রার্থীকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সোলার পিভি সিস্টেম এবং এর বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি সম্পর্কে ভালো মৌলিক জ্ঞান থাকতে হবে।
প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় ১৩ সেপ্টেম্বর ২০২৬।