জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগে এক্সিকিউটিভ পদে একজন জনবল নিয়োগ দেওয়া হবে। গত ৫ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীকে মাসিক বেতন দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি চাকরি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: ইন্টারনাল অডিট
পদসংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: ১ জন
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন শুরু: ৫ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬
প্রার্থীকে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইনফরমেশন সিস্টেম অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
স্পষ্ট, সংক্ষিপ্ত ও ব্যাকরণগতভাবে নির্ভুল ইংরেজি প্রতিবেদন লেখার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
প্রভিডেন্ট ফান্ড
মোবাইল বিল
সপ্তাহে দুই দিন ছুটি
পূর্ণাঙ্গ স্বাস্থ্য ও চিকিৎসা বিমা
বছরে দুটি উৎসব বোনাস
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬।