মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বোমা হামলার হুমকি : ব্র্যাকে তল্লাশি করে প্রবেশ, নিরাপত্তা জোরদার রোহিঙ্গা সংকটের ভার বাংলাদেশ আর বহন করতে পারছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও ভিসা ৪ মাস স্থগিত করল লাওস শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বে মৃত্যুর শীর্ষ কারণ এখন অসংক্রামক রোগ, জানাল ডব্লিউএইচও পুনর্মুক্তিতেই বাজিমাত, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ফিরল বক্স অফিসের সিংহাসনে ‘লোকে বলে প্রেম, আমি বলি জ্বালা’: ফেরদৌসী রহমানের বর্ণাঢ্য শিল্পীজীবনের গল্প পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে নতুন নেটওয়ার্ক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন ৮ অক্টোবর পর্যন্ত

রোহিঙ্গা সংকটের ভার বাংলাদেশ আর বহন করতে পারছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি ভার বাংলাদেশ আর বহন করতে পারছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকরভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল কনভার্সেশন ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় পর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ। তবে এই সংকটের দায় একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ জরুরি।

এ সময় হুমায়ুন কবির রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারসহ সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102