বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত বাউফলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-বদলি বাণিজ্যের অভিযোগ আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : ডিএসসিসি প্রশাসক সিন্ডিকেট ভাঙতে সাব-রেজিস্ট্রার বদলি লটারিতে: আইনমন্ত্রী বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী বোমা হামলার হুমকি : ব্র্যাকে তল্লাশি করে প্রবেশ, নিরাপত্তা জোরদার রোহিঙ্গা সংকটের ভার বাংলাদেশ আর বহন করতে পারছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও ভিসা ৪ মাস স্থগিত করল লাওস

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন ৮ অক্টোবর পর্যন্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হচ্ছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি-সংক্রান্ত নির্বাচন নিশ্চায়ন করতে পারবেন।

যেভাবে ফল দেখবেন

একাদশ শ্রেণির ভর্তির ফল দেখতে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে থাকা ‘Result’ বাটনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত ঘরে রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।

পরবর্তী ধাপে স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি বা ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে লিখে ‘View Result’ বাটনে ক্লিক করলেই মনোনীত কলেজের নাম ও বিষয় দেখা যাবে।

নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা তাদের কলেজ নির্বাচন নিশ্চায়ন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এদিকে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

উল্লেখ্য, গত ১ অক্টোবর একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ শেষ হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপের আবেদন, ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রমের সময়সূচি জানানো হয়েছিল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102