বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল ইলিশ রক্ষায় দুর্নীতির লাগাম এখনই টানতে হবে প্রেম, সংগ্রাম ও লাতিন আমেরিকার ইতিহাসে নেরুদাকে পাঠের এক অনন্য গ্রন্থ ডারউইনের ১৫০ বছরের অনুমান সত্যি, পতঙ্গভুক গাছের সন্ধান চীনের পাহাড়ে কমলগঞ্জের গ্রাফটিং টমেটোর চারা যাচ্ছে দেশের নানা প্রান্তে, মৌসুমে লেনদেন ৬ কোটি টাকা ভুল হলে সংশোধন, অভিযোগ নিষ্পত্তি ও সম্পাদকীয় স্বচ্ছতার তাগিদ ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলার কার্যক্রম চলবে: হাইকোর্ট আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আকিজ বশির গ্রুপে প্রজেক্ট ম্যানেজার নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

নাম বদলাচ্ছে সিদ্ধেশ্বরীর গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুলের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির পুরোনো নাম ফিরিয়ে এখন থেকে এর নাম হবে ‘মগবাজার গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ’

সোমবার (২১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের সই করা এক চিঠিতে এ সম্মতি জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীন ঢাকা জেলার রমনা থানায় অবস্থিত ‘গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল’-এর বর্তমান নাম বাতিল করে প্রতিষ্ঠালগ্নের নাম ‘মগবাজার গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ’ রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে।

প্রতিষ্ঠানটির ঠিকানা হিসেবে চিঠিতে ৫২, সিদ্ধেশ্বরী, ঢাকা, রমনা, ঢাকা-১২১৭ উল্লেখ করা হয়েছে।

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ

নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এ জন্য চিঠির অনুলিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে।

এ ছাড়া বিষয়টি অবগতির জন্য বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক, ঢাকা জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের একান্ত সচিব, সিস্টেম অ্যানালিস্ট, ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের পরিচালক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ বিভিন্ন কর্মকর্তার কাছে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষ হলে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্নের নাম ‘মগবাজার গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ’ নামে কার্যক্রম পরিচালনা করবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102