মেরী স্টোপস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার (ফার্মেসী অপারেশন্স) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: মেরী স্টোপস বাংলাদেশ
পদের নাম: ম্যানেজার
বিভাগ: ফার্মেসী অপারেশন্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: রাজশাহী
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থী: নারী ও পুরুষ উভয়
বেতন: মাসিক ৭৫,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন শুরু: ২২ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে বি.ফার্ম/এম.ফার্ম অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কিংবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা:
স্বাস্থ্যসেবা খাতের ফার্মেসি সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি আইটি সফটওয়্যার, এমএস অফিস ও ডিজিটাল রিপোর্টিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা:
সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা:
বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।