বেসরকারি প্রতিষ্ঠান মীনা বাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগে ভিজ্যুয়ালাইজার পদে লোকবল নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার
পদের নাম: ভিজ্যুয়ালাইজার
বিভাগ: ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৬
আবেদনকারীর যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্র্যান্ডিং, ভিজ্যুয়াল কমিউনিকেশন, টাইপোগ্রাফি, লেআউট ও কম্পোজিশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
প্রার্থীর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
প্রভিডেন্ট ফান্ড
গ্র্যাচুইটি
সপ্তাহে দুই দিন ছুটি
মোবাইল বিল
প্রতি বছর বেতন বৃদ্ধি
বছরে দুটি উৎসব বোনাস
ছুটির বিনিময়ে অর্থ
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের ১০ অক্টোবর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট:
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।