দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা- গোবিন্দপুর সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ২০ থেকে ২৫ জনকে দু’দফা পুশ ইনের চেষ্টা করেছে। গ্রামবাসীর সহায়তায় তা প্রতিহত করেছে বিজিবি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশ ইন প্রবনতা অব্যাহত রাখার বিপরিতে গ্রামবাসীদের সহায়তা নিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি সীমান্তে তৎপর অবস্থান নিয়েছে। সীমান্তে পুশইন ঠেকাতে পাহারা বসিয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের মাধ্যমে বিজিবি জানতে পারে , গতরাত এগারোটার দিকে ভারত অংশে দেওয়া কাঁটা তারের বেড়া পাড় করে বেশ কিছু ভারতীয় লোকজনদের পুশ ইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সদস্য বিএসএফ। বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। ওই দিন রাত থেকে গোবিন্দপুর সীমান্তের গ্রামে লাঠি হাতে গ্রামবাসী-আনসার-ভিডিপি ও গ্রামপুলিশ অবস্থান নিয়ে বিজিবিকে সহযোগিতা করছে। পোস্টের পাশাপাশি বিজিবি সদস্যরা বিভিন্ন স্থানে মোতায়েন আছে। স্থানীয়রা জানান, রাতে বিদুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই এসময় মাঠে অবস্থান করছিলেন। ৭-এর পাতায় দেখুন