মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় দম্পতি ও নবজাতক খুন নবাবগঞ্জে শোকের ছায়া নবাবগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ দিনাজপুরের বিরামপুর সীমান্তে ২দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির ও গ্রামবাসী বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম নিজের অধিকার তখনই প্রতিষ্ঠা হবে, যখন অন্যের অধিকারকে সম্মান জানাব: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী সংঘাত পরিহার করে সম্প্রীতির রাজনীতি গড়ার আহ্বান রাষ্ট্রপতির রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী শুধু সংযোগ নয়, টেলিযোগাযোগে এখন সেবার মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে: মন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, মোটরসাইকেলেই প্রাণ গেছে ১৭৬ জনের

আশুলিয়ায় দম্পতি ও নবজাতক খুন নবাবগঞ্জে শোকের ছায়া

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার একটি তালাবদ্ধ বাসা থেকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন—আলমগীর, তার স্ত্রী নাজমা ও তাদের ছয় মাসের শিশু সন্তান। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে অ্যাম্বুলেন্সযোগে তাদের মরদেহ নবাবগঞ্জ উপজেলার নির্শা পলাশবাড়ী গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে শেষবারের মতো প্রিয়জনদের দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে জীবিকার তাগিদে স্ত্রী নাজমা ও শিশুসন্তানকে নিয়ে ঢাকায় যান আলমগীর। সেখানে নাজমা একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আর আলমগীর পান বিক্রি করে সংসার চালাতেন। সংসারে স্বচ্ছলতা আনার আশায় দুজনেই কঠোর পরিশ্রম করছিলেন।কিন্তু তাদের সেই স্বপ্ন আর পূরণ হলো না। আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আলমগীর, তার স্ত্রী নাজমা ও ছয় মাসের শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।একসঙ্গে একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে নির্শা পলাশবাড়ীসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। তবে কীভাবে ও কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102