বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না আইন অনুযায়ী সিদ্ধান্ত: আইনমন্ত্রী লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী অর্থের অভাবে কারও চিকিৎসা-শিক্ষা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী নারীর ক্ষমতায়ন ছাড়া সভ্যতা পূর্ণতা পায় না: রিজভী ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ছবি ছাড়া এনআইডির সুযোগ চেয়ে করা রিটের রুল খারিজ এসএসসির পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার, এবার বদলেছে মূল্যায়ন পদ্ধতি ডেঙ্গুর ভয়াবহ ছোবল, একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু চীনকে ৬-০ গোলে উড়িয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের মেয়েদের বহু বছর আগের বিব্রতকর ঘটনা হঠাৎ মনে পড়ে কেন?

শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না আইন অনুযায়ী সিদ্ধান্ত: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে নাকি তিনি আপিলের সুযোগ পাবেন- এ নিয়ে নানা ধরনের আলোচনা ও ব্যাখ্যা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরে এলে এবং আপিল করতে চাইলে আইন অনুযায়ী বিষয়টি নির্ধারিত হবে। মন্ত্রী বলেন, কোনো ব্যক্তির আপিলের অধিকার আছে কি না, সেটি ব্যক্তিবিশেষের ক্ষেত্রে আলাদাভাবে ব্যাখ্যা করার বিষয় নয়; প্রচলিত আইন ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তা নির্ধারণ করা হবে। এ সময় বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন প্রকল্প নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটালাইজ করার ফলে শুধু বাল্যবিয়ে প্রতিরোধই নয়, বহুবিবাহ এবং বিয়ে সংক্রান্ত বিভিন্ন ধরনের জালিয়াতিও রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে একজন ব্যক্তির বৈবাহিক অবস্থার তথ্য সহজে যাচাই করা যাবে। বর্তমানে দেশের এক এলাকায় বিয়ে করে অন্য এলাকায় গিয়ে আবার বিয়ে করার মতো ঘটনা ঘটে- এ ব্যবস্থায় কি সেটা নিয়ন্ত্রণ সম্ভব- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা চালু হলে এ ধরনের প্রবণতা নিয়ন্ত্রণ করা সহজ হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ভিসা বা অন্যান্য প্রয়োজনে কোনো ব্যক্তির তথ্য যাচাইয়ের ক্ষেত্রেও ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট সার্ভারের সঙ্গে তথ্য ব্যবস্থা সংযুক্ত হলে প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। আইনমন্ত্রী বলেন, বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থার ডিজিটালাইজেশনের মাধ্যমে জালিয়াতি কমানোর পাশাপাশি নাগরিকদের তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102