বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে এক লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন হাসিনাকে ফেরত না দিয়ে চক্রান্ত করছে ভারত: রিজভী স্পিকারের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে : রাষ্ট্রপতি মানবাধিকার নিয়ে মাহদী আমিন-টিআইবির ভিন্ন তথ্য, উঠে এলো হয়রানি ও আটকের চিত্র শিশুদের সৃজনশীলতা বিকাশে ‘দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬’ নতুন আইনে এপিবিএন, ফৌজদারি তদন্তের সরাসরি ক্ষমতা পেল বাহিনী নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কমছে বাড়ি ভাতার হার

হাসিনাকে ফেরত না দিয়ে চক্রান্ত করছে ভারত: রিজভী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তের জাল বুনছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের ফেরত চেয়ে বাংলাদেশ সরকার বারবার তাগাদা দিলেও ভারত তাতে সাড়া দিচ্ছে না। বরং প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্তের পরদিন আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ভারত নিজেকে বাংলাদেশের বন্ধু দাবি করলেও শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তার দাবি, শেখ হাসিনার সঙ্গে যারা গণতন্ত্রকামী মানুষের ওপর গুলি ও হত্যাকাণ্ড চালিয়েছে, তারাও ভারতে অবস্থান করছে। আদালতের পরোয়ানা অনুযায়ী তাদের ফেরত চাওয়া হলেও ভারত তা করছে না বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, অতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় অভিযুক্ত এক সাবেক সেনা কর্মকর্তাকে ভারত থেকে শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছিল। তাহলে শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত দেওয়া হচ্ছে না—এ প্রশ্ন তুলে রিজভী বলেন, এর পেছনে ভারতের গভীর কোনও উদ্দেশ্য রয়েছে। ‘ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সংকট তৈরি’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গে রিজভী বলেন, একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সম্মানজনক আমন্ত্রণ না পাওয়ায় ব্রিকস সম্মেলনে যাননি। তার মতে, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার বিষয়। রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্তের পরদিনই ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। তিনি এটিকে ভারতের ‘কূটকৌশল’ হিসেবে উল্লেখ করেন। তবে বিদ্যুৎ সরবরাহে সাম্প্রতিক বিঘ্নের বিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা একটি ইউনিটের কারিগরি ত্রুটির কথা জানিয়েছেন। ‘বিরোধী মতের ওপর জুলুম নেই’ বর্তমান সরকারের সময়ে বিরোধী মত দমনের অভিযোগ নেই দাবি করে রিজভী বলেন, গত ১৬ বছরের শাসনামলে দেশে গুম, গুপ্তহত্যা, অর্থপাচার ও লুটপাট হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বর্তমানে সংসদ ও সংসদের বাইরে বিরোধীরা সরকারের সমালোচনা করছে। কিন্তু কোনও বিরোধী নেতা গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হননি। জনগণের বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করাই বর্তমান সরকারের অঙ্গীকার বলেও দাবি করেন তিনি। ‘জ্বালানি সংকট বৈশ্বিক’ গ্যাস ও জ্বালানি সংকট সরকারের তৈরি নয় দাবি করে রিজভী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এ সংকট তৈরি হয়েছে। সংকট মোকাবিলায় সরকার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারসহ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে গ্যাস আমদানির উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে দাবি করে তিনি বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও রেমিট্যান্স বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের সরকারের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মধুর ক্যান্টিন নিয়ে সতর্কবার্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে রিজভী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও এর সঙ্গে সংশ্লিষ্ট স্মৃতিকে মুছে ফেলার কোনও চেষ্টা মেনে নেওয়া হবে না। মধুর ক্যান্টিনের নাম পরিবর্তন বা এর ঐতিহাসিক চরিত্র বদলের কোনও উদ্যোগকে শহীদ মধুর আত্মত্যাগের প্রতি অবমাননা হিসেবে দেখার কথা জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপচেষ্টা হলে মুক্তিকামী ছাত্র-জনতা ও মুক্তিযোদ্ধারা তা প্রতিহত করবে। মানববন্ধনে মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি কর্নেল (অব.) জয়নুল আবেদীন, আনিসুজ্জামান খোকন, মেজর (অব.) মিজানসহ সংগঠন দুটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102