বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম পুনরায় গতকাল ঢাকায় এসে দর্শক মাতিয়ে গেলেন বনানী আর্টিস্ট ক্লাবে। শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম পুরোধা ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশির সুর। বাঁশির সুর যেন প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক পরম নীরবতা, যা মনোমুগ্দকর ছোঁয়ায় শব্দে রুপান্তরিত হয়। একই সঙ্গে একাকিত্ব, প্রেম, ব্যাকূলতা এবং আধ্যাত্মিকতার যেন এক মায়াবী প্রকাশ করে! এই মায়াবী সুর নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সুর ও বাণীর ব্যঞ্জনায় প্রখ্যাত বংশীবাদক একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশি সন্ধ্যার আয়োজন করে আর্টিস্ট ক্লাব। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সূজিত মোস্তফা। রাত দশটা অবধি সুরের মূর্ছনায় বিমোহিত হয়ে ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণে রাতের ডিনারের আমন্ত্রণ জানালেন আর্টিস্ট ক্লাবের আয়োজকরা। ওস্তাদ আজিজুল ইসলামের দীর্ঘায়ু কামনা করছি।