শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী স্কুলে এক শিফটের পক্ষে সরকার, অবকাঠামো না থাকায় সীমাবদ্ধতা: গণশিক্ষা প্রতিমন্ত্রী চাবি সঠিকভাবে ঘোরাতে পারলে উন্নয়ন হবে: মঈন খান আট দফা এক দফা হলে পরিস্থিতি হবে ভয়াবহ: বিরোধীদলীয় নেতা সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চাইলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব: বিমান ও পর্যটনমন্ত্রী

আট দফা এক দফা হলে পরিস্থিতি হবে ভয়াবহ: বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সরকারকে হতাশ হয়ে মাথা গরম না করার পরামর্শ দিয়ে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনতার দাবি মেনে নিন। জাতির প্রয়োজনে আট দফা যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে। আর এটি এক দফায় পরিণত হলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা টু রংপুর ‘লং মার্চ’ পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রথম দফার ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ আল্লাহর মেহেরবানিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরমের কিছু লক্ষণ গত দুদিন ধরে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি। আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। জনগণের দাবি মেনে নিন। তিনি বলেন, আজকে ৮ দফা, মনে রাখবেন এটা ৯ দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যে কোনো সময় এটি এক দফায় পরিণত হতে পারে। আর এক দফায় যখন পরিণত হবে, তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি। চক্রান্ত করে আন্দোলন দমানো যাবে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, যদি দাবি মানতে ব্যর্থ হন, তবে পরিষ্কার বলে দিচ্ছি, কোনো চোখ রাঙানিতে কাজ হবে না। আমরা কোনো কিছুকেই পরোয়া করব না। কারণ আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি। ডা. শফিকুর রহমান বলেন, আজকে ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে আছে। সেই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। যে লড়াই শুরু হয়েছে, দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব। সমাবেশ শেষে সকাল ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লং মার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ঘোষিত রুট অনুযায়ী প্রথম পথসভা গাজীপুর বাইপাস (বগড়া), দ্বিতীয় পথসভা টাঙ্গাইলের নগর জলফই মোড়। এরপর দুপুরের বিরতি ও সালাত সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়। আরেকটি বিরতি/পথসভা হবে বগুড়া ও পলাশবাড়ীতে। সবশেষে রংপুরের ঐতিহাসিক জেলা স্কুল মাঠে সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ শেষ হবে। লংমার্চের সার্বিক শৃঙ্খলার জন্য অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক, মিডিয়া টিমসহ বিভিন্ন বিভাগ যুক্ত রয়েছে। সমাবেশ শেষে ডা. শফিকুর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন এবং লং মার্চের শুভ সূচনা ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102