শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চাইলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব: বিমান ও পর্যটনমন্ত্রী জাতীয় গ্রিডে আসছে তিতাসের ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, তবে গুজব ও অপতথ্যের সুযোগ নয়: প্রেস সচিব কয়লার স্তূপের জায়গায় ঝুলছে মাল্টা, দুর্গাপুরে পরিত্যক্ত ডিপো এখন ফলের বাগান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে একটি জাগরণ সৃষ্টি হবে। দলমত–নির্বিশেষে সবাই অগ্রাধিকার দিয়ে কাজ করলে অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব হবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্ত করার জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে বৃক্ষরোপণ অভিযান ও পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি রয়েছে। এ ছাড়া ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব খাল পুনঃখনন করা হবে। মাছের পোনা অবমুক্তকরণও এ কর্মসূচির আওতাভুক্ত। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় তীক্ষ্ণ দৃষ্টি ও দূরদর্শী চিন্তা থেকে স্বনির্ভর বাংলাদেশ গঠনে খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেটি ছিল একটি আন্দোলন, একটি বিপ্লব। মন্ত্রী আরও বলেন, ‘মাছে-ভাতে বাংলাদেশের মানুষ, নদীমাতৃক দেশ। সবকিছু মিলিয়ে আমরা নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হবো। স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে আমরা কাজগুলো অব্যাহত রেখেছি।’ তিনি বলেন, গ্রামীণ অবকাঠামোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবেশের সুরক্ষাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ থেকে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। রহমতখালী খালকে লক্ষ্মীপুরের প্রাণ উল্লেখ করে এ্যানি বলেন, খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ অব্যাহত রয়েছে। খালে প্রচুর কচুরিপানা ছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে। বর্তমানে পানির প্রবাহও যথেষ্ট রয়েছে। এরই অংশ হিসেবে আজ খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ অনেকে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102