বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল ইলিশ রক্ষায় দুর্নীতির লাগাম এখনই টানতে হবে প্রেম, সংগ্রাম ও লাতিন আমেরিকার ইতিহাসে নেরুদাকে পাঠের এক অনন্য গ্রন্থ ডারউইনের ১৫০ বছরের অনুমান সত্যি, পতঙ্গভুক গাছের সন্ধান চীনের পাহাড়ে কমলগঞ্জের গ্রাফটিং টমেটোর চারা যাচ্ছে দেশের নানা প্রান্তে, মৌসুমে লেনদেন ৬ কোটি টাকা ভুল হলে সংশোধন, অভিযোগ নিষ্পত্তি ও সম্পাদকীয় স্বচ্ছতার তাগিদ ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলার কার্যক্রম চলবে: হাইকোর্ট আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আকিজ বশির গ্রুপে প্রজেক্ট ম্যানেজার নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, থাকছে বিশ্বকাপজয়ীদের মিলনমেলাও

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিদায়ী ম্যাচে মেসির জন্য থাকছে বিশেষ নকশার জার্সি। একই সঙ্গে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও পরিবারসহ আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হয়েছে।

মেসি গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিলেও আর্জেন্টিনার সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নামবেন আগামী ৬ অক্টোবর। ওই দিন বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওতে বিশেষ জার্সির আভাস দিয়েছেন মেসি নিজেই। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ…আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই…আজীবনের জন্য স্মারক এক পোশাক।’

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে তৈরি এক জোড়া বুট সোফার ওপর রাখছেন মেসি। এরপর পাশে ঝোলানো জাতীয় দলের ১০ নম্বর জার্সিটি খুলে সেখানে অন্য একটি জার্সি ঝুলিয়ে দেন তিনি।

কেমন হবে মেসির বিদায়ী জার্সি?

মেসির জন্য প্রস্তুত করা নতুন জার্সিটির নকশায় রয়েছে বেশ কিছু পরিবর্তন। জার্সির পেছনের অংশে দুই পাশে মোটা আকাশি-নীল রঙের অংশের মাঝখানে সাদা স্ট্রাইপ রাখা হয়েছে। খেলোয়াড়ের নাম ও নম্বর সোনালি রঙে লেখা থাকবে। পাশাপাশি নকশায় বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে ‘সান অব মে’-এর ছায়া।

তবে এই বিশেষ জার্সি শুধু মেসি পরবেন, নাকি পুরো আর্জেন্টিনা দলই বেনিনের বিপক্ষে একই পোশাকে মাঠে নামবে, সেটি এখনো স্পষ্ট নয়।

মেসির জাতীয় দলের শেষ ম্যাচকে আলাদা মাত্রা দিতেই জার্সিতে এই বিশেষ নকশা যোগ করা হয়েছে বলে জানা গেছে।

মেসির আগে আরও দুই ম্যাচ

ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা মোট তিনটি ম্যাচ খেলবে। তবে মেসিকে দেখা যাবে কেবল শেষ ম্যাচটিতে।

আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়ার অবস্থান ৭৭তম।

এরপর ৩ অক্টোবর নিজেদের মাঠে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে স্কালোনির দল। র‍্যাঙ্কিংয়ে আফ্রিকার দলটির অবস্থান ৬২তম।

সবশেষে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে মেসির অধ্যায়ের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে। র‍্যাঙ্কিংয়ে বেনিনের অবস্থান ৯৩তম হলেও ম্যাচটির গুরুত্ব প্রতিপক্ষের শক্তির চেয়ে অনেক বেশি—কারণ সেদিনই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে দেখা যাবে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে।

বিশ্বকাপজয়ী সতীর্থদের নিয়ে বিশেষ আয়োজন

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে বড় আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে পরিবারসহ আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

এর ফলে জাতীয় দলের দীর্ঘ অধ্যায়ের শেষ ম্যাচে মেসির পাশে থাকবেন বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক অভিযানের সতীর্থরাও। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মুহূর্তটি সতীর্থ ও পরিবারের সদস্যদের সঙ্গে উদযাপন করার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102