মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মীনা বাজারে চাকরির সুযোগ, নিয়োগ ভিজ্যুয়ালাইজার পদে প্রকৃত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে সংজ্ঞা স্পষ্ট করার উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী বৃষ্টির বাধায় মাঠেই নামা হলো না, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ আগাম সবজিতে হাসি ফুটছে লালমনিরহাটের কৃষকের মুখে মধ্যপ্রাচ্যে সরবরাহ নিয়ে শঙ্কা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম খালাসের পরও ৮ বছর কারাগারে: ইব্রাহিম শেখকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের বাউফলে চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিক কারাগারে বাউফলে ছিনতাইয়ের অভিযোগ, বাদী-বিবাদী গ্রেপ্তার গ্রাহকের অর্থ আত্মসাৎসহ ঋণ জালিয়াতির অভিযোগে নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার ৫ কর্মকর্তা বরখাস্ত

বৃষ্টির বাধায় মাঠেই নামা হলো না, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এশিয়ান গেমসে মাঠে না নেমেই সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা করে নিয়েছে লিটন দাসের দল।

বাংলাদেশ সময় আজ সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই সেটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। মাঠের অনুপযোগী পরিস্থিতির কারণে ম্যাচটি আর আয়োজন করা সম্ভব হয়নি।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, সকালে গেমস কর্তৃপক্ষ তাদের জানিয়েছে ম্যাচটি হচ্ছে না। ফলে বাংলাদেশ দলকে স্টেডিয়ামেও যেতে হয়নি।

এর আগে গতকাল বৃষ্টির কারণে দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টানা বৃষ্টিতে মাঠের পরিস্থিতি খেলার উপযোগী না থাকায় বাংলাদেশের ম্যাচও নির্ধারিত সময়ের আগেই বাতিল করা হয়।

সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

আগামী ১ অক্টোবর সকাল ৯টায় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে।

নিয়ম অনুযায়ী, সেমিফাইনালও যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দল হিসেবে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হবে। সেক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জ পদকের জন্য খেলতে হবে।

নারী দলও উঠেছে সেমিফাইনালে

বাংলাদেশ নারী ক্রিকেট দলও বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে পারেনি। চীনের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয় জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102