রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধের জেরে সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ সাইন্সল্যাবে বিপুল পুলিশ, প্রস্তুত জলকামান ভবন গুঁড়িয়ে ধ্বংসস্তূপ, তবুও থামেনি টিকাদান আয় বাড়ছে, তবু স্বস্তি কোথায়? মূল্যস্ফীতির চাপে চাপে মধ্যবিত্ত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ‘আমরা লজ্জিত’ বললেন ঢাবি ছাত্রদল নেতা ফেসবুকের তথ্যনীতি নিয়ে মেটার বক্তব্য ‘বিভ্রান্তিকর’, জুরি রায় চাপ নয়, দ্বিপক্ষীয় স্বার্থেই বোয়িং কেনার সিদ্ধান্ত: মাহাদী আমিন শাহ আলী থানার ওসি প্রত্যাহার জয়ার ‘আনপ্ল্যানড’ হাসিতে মুগ্ধ নেটিজেন, লুকে যেন বয়স থমকে আছে আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচ ঘিরে বিভেদ, বলল ইসরায়েল—‘ফুটবলই জয়ী হয়েছে’

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নর’ইস্টারের তাণ্ডব, ৪ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

উত্তর আটলান্টিক থেকে সৃষ্ট শক্তিশালী নর’ইস্টারের প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস ও উপকূলীয় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়া। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ঝড়টি স্থলভাগে আঘাত হানার পর ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত পূর্ব উপকূলের অন্তত ১৪টি অঙ্গরাজ্যে এর প্রভাব পড়েছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে চার অঙ্গরাজ্যের বাসিন্দারা।

ঝড়ের প্রভাবে চার অঙ্গরাজ্যে এক লাখ ১৯ হাজারের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন তথ্য অনুযায়ী, নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ার প্রতিটি অঙ্গরাজ্যেই ২৫ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

দুর্যোগের প্রভাব পড়েছে আকাশপথেও। ঝড়ো আবহাওয়ার কারণে পূর্ব উপকূলের ১৪টি অঙ্গরাজ্যে ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া আরও প্রায় ২ হাজার ৪০০টি ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পরিচালিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দ্রুত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। তাদের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত মধ্য-আটলান্টিক ও নিউ ইংল্যান্ড অঞ্চলে নর’ইস্টারের প্রভাবে উপকূলীয় বন্যা, ভারী বৃষ্টিপাত, তীব্র দমকা হাওয়া এবং বিপজ্জনক রিপ কারেন্ট অব্যাহত থাকতে পারে।

উত্তর আটলান্টিক থেকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসা এ ধরনের শক্তিশালী ঝড়কে যুক্তরাষ্ট্রে ‘নর’ইস্টার’ বলা হয়। সাধারণত এ ধরনের ঝড়ে প্রবল বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত এবং উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস বা বন্যার আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতির অবনতির মধ্যে শনিবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং নিউজার্সির গভর্নর মিকি শেরিল নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন।

কানেকটিকাটে এখনো আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা জারি করা হয়নি। তবে ঝুঁকি মোকাবিলায় রাজ্যটির ইমার্জেন্সি অপারেশনস সেন্টার সক্রিয় করা হয়েছে।

নিউজার্সির গভর্নর মিকি শেরিল রাজ্যবাসীকে ঝড়ের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বাসিন্দাদের ঝড়কে হালকাভাবে না নেওয়ার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলেছেন।

এদিকে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। এক ভিডিওবার্তায় তিনি বিশেষভাবে বন্যার পানির মধ্যে গাড়ি না চালানোর আহ্বান জানান।

আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী, সোমবার পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। ফলে পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102