মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকৃত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে সংজ্ঞা স্পষ্ট করার উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী বৃষ্টির বাধায় মাঠেই নামা হলো না, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ আগাম সবজিতে হাসি ফুটছে লালমনিরহাটের কৃষকের মুখে মধ্যপ্রাচ্যে সরবরাহ নিয়ে শঙ্কা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম খালাসের পরও ৮ বছর কারাগারে: ইব্রাহিম শেখকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের বাউফলে চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিক কারাগারে বাউফলে ছিনতাইয়ের অভিযোগ, বাদী-বিবাদী গ্রেপ্তার গ্রাহকের অর্থ আত্মসাৎসহ ঋণ জালিয়াতির অভিযোগে নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার ৫ কর্মকর্তা বরখাস্ত শিশু হত্যা, নিখোঁজ, পাচারের প্রতিবাদে দিনাজপুরে নবজীবন সংস্থার মানববন্ধন

খালাসের পরও ৮ বছর কারাগারে: ইব্রাহিম শেখকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম আলী শেখকে খালাসের পরও দীর্ঘ সময় কারাগারে আটক রাখার ঘটনায় তাকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে জনস্বার্থে রিটটি দায়ের করেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুহাম্মদ হাসান শহীদ কারুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

যেভাবে ২২ বছর কারাগারে ইব্রাহিম

খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা ইব্রাহিম আলী শেখ পেশায় ছিলেন নৈশপ্রহরী। ২০০৩ সালে রাতের দায়িত্ব শেষে সকালে বাড়ি ফেরার পথে হত্যা ও অন্যান্য অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তিনি নিজের পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারেননি। পরে একটি মামলায় দায়রা আদালত তাকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এরপর ২০১৭ সালের ২০ জুলাই হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলা থেকে তাকে খালাস দেন। অন্য মামলাতেও পরবর্তীতে হাইকোর্ট তাকে খালাস দেন। তবে অভিযোগ, খালাসের আদেশের কপি যথাসময়ে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি। তদবিরের অভাবে সেই আদেশ কার্যকর হতে প্রায় আট বছর সময় লেগে যায়।

ফলে খালাস পাওয়ার পরও ইব্রাহিমকে কারাগারে থাকতে হয় এবং সব মিলিয়ে প্রায় ২২ বছর কারাভোগ করেন তিনি।

হারিয়েছেন পরিবার, ভুগছেন নানা সংকটে

দীর্ঘ কারাবাসের মধ্যে ইব্রাহিমের মা মারা যান। তার স্ত্রীও অন্যত্র চলে যান। দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে রিটে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া চরম দারিদ্র্যের কারণে প্রয়োজনীয় চিকিৎসাও নিতে পারছেন না তিনি। বিষয়টি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পর ইব্রাহিমের দুরবস্থার কথা সামনে আসে।

এরপর মানবিক ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট তার জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণ, পুনর্বাসন, বাসস্থান ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট করে।

কী জানতে চেয়েছেন হাইকোর্ট

রিটে বলা হয়েছে, হাইকোর্টের খালাসের আদেশ আট বছর ধরে প্রেরণ ও কার্যকর করতে ব্যর্থ হওয়ার বিষয়টি সংশ্লিষ্টদের চরম অবহেলা হিসেবে গণ্য হবে কি না এবং তা বেআইনি ও অসাংবিধানিক কি না—এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102