রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিকে সার্বিক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর হাম উপসর্গে ৭ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১২৭৩ সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী পতিত আ. লীগের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর “চড়ারহাট গণহত্যা” দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত সংখ্যালঘু-সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান : মো. আবদুস সালাম হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

পতিত আ. লীগের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নে যে অভিযোগ করেছিল, তদন্ত শেষ তার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তানজানিয়ায় বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের একটি কনভেনশন থেকে ফিরে রবিবার (১১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সংবাদিকদের তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, গত এপ্রিলে ইস্তাম্বুলে বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের ১৫২তম অধিবেশন হয়। সেখানে যাওয়ার পর পতিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগ করে বাংলাদেশে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাদের সেই অভিযোগের তদন্ত করার জন্য বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের সদস্যরা ঢাকা আসেন তদন্ত করেন। তারা তদন্ত করে দেখেছে আওয়ামী লীগের অভিযোগ মিথ্যা। কালো তালিকা থেকে বাংলাদেশের নাম সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের সদস্যরা বাংলাদেশের জনগণের ১৭ বছরের সংগ্রামের কাহিনী শুনেছেন। তারা মর্মাহত হয়েছেন।
স্পিকার জানান, বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া প্যাসিফিক গ্রুপের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্পিকার এক বছরের জন্য এর সভাপতি থাকবেন। তিনি বলেন, বাংলাদেশের বাস্তব পরিস্থিতি আমি সেখানে তুলে ধরেছি। গত ১৬ বছর বাংলাদেশের মানুষ কীভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তা তুলে ধরেছি। গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের সংগ্রাম বিশ্ববাসীকে অভীভূত করেছে। প্রতিত সরকারের তৈরি করা ভুল ধারণা কেটে গেছে। স্পিকার বলেন, তানজানিয়ায় ৫-৯ অক্টোবর বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের কনভেনশন ছিল। সেখানে বাংলাদেশ থেকে আমিসহ ১৩ সদস্যের প্রতিনিধি দল যায়। এই অধিবেশনে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। এই কনভেনশনে আমরা অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাহরাইন, ভুটান কানাডা ও তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংলাপ করেছি। হিউম্যান রাইটস কমিশনের সঙ্গেও বৈঠক হয়েছে। নানা গ্রুপের সঙ্গে সংলাপ করে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102