পটুয়াখালীর বাউফল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ৬৬টি পূজা মণ্ডপে বিশেষ আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। বাউফল পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ হুমায়ুন কবির-এর নির্দেশনায় এই আর্থিক সহায়তা বিতরণ করা হয়। বাউফলের প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন বাউফল পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম হাসান। ?অনুদান বিতরণী অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে এক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির পরিবেশের সৃষ্টি হয়। ?সংহতি ও শুভেচ্ছা বিনিময় পর্বে উপস্থিত নেতৃবৃন্দ বাউফলের চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, বাউফল উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ঐক্যফ্রন্টের আহ্বায়ক নিতাই বাবু এবং সদস্য সচিব রাখাল চন্দ্র দাস, ফুলতলা গীতাশ্রমের সভাপতি সুশান্ত সাহা। ?এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।