সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে ৮ জেলের কারাদণ্ড নিজ বাড়িতে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিকে সার্বিক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর হাম উপসর্গে ৭ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১২৭৩ সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী পতিত আ. লীগের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর “চড়ারহাট গণহত্যা” দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত সংখ্যালঘু-সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান : মো. আবদুস সালাম

বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে ৮ জেলের কারাদণ্ড

মোঃ বাবুল হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে জাহিদুল ইসলামকে এক মাস এবং অন্য সাতজনকে ১৯ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আটক জেলেদের উপস্থিত করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া ও মঠবাড়িয়া এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আরিফ ফকির (২২), রমিজ প্যাদা (২৪), ইসমাইল খন্দকার (২৫), ফিরোজ হাওলাদার (৫০), করিব খন্দকার (৪০), ইলিয়াস ফকির (২৬), সোলায়মান সিকদার ও জাহিদুল ইসলাম। তাঁদের মধ্যে জাহিদুল ইসলামকে এক মাসের কারাদণ্ড এবং অপর সাতজনকে ১৯ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও ইলিশের প্রজনন রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ দণ্ডমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102