বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল দ্বিতীয় টেস্টের আগে একাদশ নিয়ে ভাবনায় বাংলাদেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক পদ্ম-শাপলার রঙে সাজানো ডালাহাতা বিল, মুগ্ধতায় ছুটছেন প্রকৃতিপ্রেমীরা রাতের নীরবতায় কোরআন তিলাওয়াত, যে আমলে রয়েছে বিশেষ মর্যাদা প্রিন্সিপাল হত্যার রহস্য উন্মোচন, অভিযুক্ত দুই শিক্ষার্থী ঘুমের আগে মিষ্টি আলু, সত্যিই কি ভালো ঘুমে সহায়তা করে? ‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক, অতিথি চরিত্রে রাফসান ও সুনেহরা জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা-পুর্নবাসনে অগ্রাধিকার: ইশরাক হোসেন নিষেধাজ্ঞার চাপেও ইরানের তেল আয়ে বড় উল্লম্ফন, চার মাসে ৭৫০ কোটি ডলার

দ্বিতীয় টেস্টের আগে একাদশ নিয়ে ভাবনায় বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আসবে কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে তাকে একাদশে নেওয়া হবে কি না কিংবা বাংলাদেশ চার পেসার নিয়ে খেলবে কি না—সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানান, দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার।

শরিফুলের ফেরা দলের পেস বোলিং বিভাগে নতুন একটি বিকল্প তৈরি করেছে। তবে প্রথম টেস্টে তিন পেসার নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। তাই জয়ী একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা খুব বেশি নয় বলেও ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ।

সিমন্স বলেন, শরিফুল দলে ভিন্ন মাত্রা যোগ করতে পারে। কিন্তু দল মাত্রই একটি টেস্ট ম্যাচ জিতেছে। ফলে ম্যাচজয়ী একাদশে পরিবর্তন আনা হবে কি না, সেটি সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

চার পেসার খেলানোর সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, দলে পর্যাপ্ত পেস বোলিং বিকল্প রয়েছে। প্রথম টেস্টে তিন পেসার খেলেও দল সফল হয়েছে। দ্বিতীয় টেস্টে পেসারদের সংখ্যা কত হবে, সেটিও শুক্রবার নির্ধারণ করা হবে।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ম্যাকাইয়ের উইকেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ফিল সিমন্স। তার মতে, উইকেটে কিছুটা ঘাস রয়েছে এবং পিচটি বেশ শক্ত। ব্যাটারদের জন্যও এটি ভালো একটি টেস্ট উইকেট হতে পারে। তবে ভালো ফল পেতে ব্যাটারদের নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন তিনি।

ডারউইন থেকে ম্যাকাইয়ে যাওয়ার পথে বাংলাদেশ দলকে দীর্ঘ ভ্রমণ ও ফ্লাইট বিলম্বের মুখে পড়তে হয়েছে। তবে বিষয়টিকে নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে সিমন্স বলেন, শেষ পর্যন্ত দল নিরাপদে গন্তব্যে পৌঁছেছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এর আগে ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে দারুণ পারফরম্যান্স করে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। এখন দ্বিতীয় টেস্টে জয় ধরে রেখে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102