শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গত ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র : স্বাস্থ্যমন্ত্রী কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি দিতে হবে না: অর্থমন্ত্রী বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান : প্রধানমন্ত্রী দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রূপপুর পারমাণবিক কেন্দ্রে গুরুত্বপূর্ণ পিআরওভি পরীক্ষা সফল অক্টোবরে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস, মাসের শেষভাগে বাড়তে পারে বৃষ্টি এটিইউর নাম পরিবর্তন, নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ দেশে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮

এক দশক পর ফুটবলে ফিরছেন রোনালদিনহো, নতুন ঠিকানা ইতালির রাভেনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ফুটবলকে বিদায় জানানোর প্রায় ১১ বছর পর আবারও পেশাদার প্রতিযোগিতায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি তারকা রোনালদিনহো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার জার্সিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই সাবেক তারকা।

রোনালদিনহোকে ঘিরে বৃহস্পতিবার উৎসবের আমেজ ছিল রাভেনায়। সমুদ্রতীরের এক বিশেষ আয়োজনে প্রায় ছয় হাজার সমর্থকের সামনে ক্লাবটির ১০ নম্বর জার্সি পরে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন তিনি। বৃষ্টিও থামাতে পারেনি সমর্থকদের উচ্ছ্বাস।

২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষবার কোনো পেশাদার ম্যাচ খেলেছিলেন রোনালদিনহো। এরপর দীর্ঘ বিরতি। গত জুনে রাভেনার সঙ্গে যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর ফুটবলবিশ্বে তৈরি হয় ব্যাপক চমক।

তবে রাভেনার হয়ে কবে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামবেন, সেটি এখনো নিশ্চিত নয়। ক্লাবের সিরি ‘সি’ মৌসুমের প্রথম ম্যাচেও তাঁকে দেখা যাবে না।

নিজের বর্তমান প্রস্তুতি নিয়ে রোনালদিনহো জানান, তিনি ভালো আছেন। তবে মাঠে ফেরার সময়সূচি নিয়ে সিদ্ধান্ত নেবেন ক্লাবের সভাপতি ও কোচ। অর্থাৎ এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কবে আবার তাঁকে প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যাবে।

রাভেনার সভাপতি ইগ্নাজিও চিপ্রিয়ানির অবশ্য রোনালদিনহোকে নিয়ে বড় প্রত্যাশা রয়েছে। তাঁর ইচ্ছা, ব্রাজিলিয়ান কিংবদন্তির পেশাদার ক্যারিয়ারের শেষ গোলটি যেন রাভেনার হয়েই আসে।

এমন সম্ভাবনায় আপত্তি নেই রোনালদিনহোরও। ক্লাবটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দলকে সহযোগিতা করাই আপাতত তাঁ

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102