রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র প্রকাশ বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি: ২ নাবিক উদ্ধার, নিখোঁজ ২২ সচিবালয়ে প্রথম কর্মদিবসে ফুলেল শুভেচ্ছায় বরণ আন্দালিব রহমান পার্থকে রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল নিউইয়র্কের কনসার্টের পর অভিনয়ে ফিরলেন অপূর্ব শরিফুলের ৭ উইকেটেও বিপদ কাটেনি, ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে স্বর্ণ-হীরার অলংকার রপ্তানিতে ৭ বিলিয়ন ডলারের লক্ষ্য বাজুসের ব্রিটেনে পুলিশের গাড়ির সঙ্গে ভুল পথে আসা গাড়ির সংঘর্ষ, নিহত ৭ অতিরিক্ত প্রত্যাশা পূরণে তাড়াহুড়া করলে ফের বিপদ আসতে পারে: এ্যানি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিউইয়র্কের কনসার্টের পর অভিনয়ে ফিরলেন অপূর্ব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: অভিনয়ের পাশাপাশি গানেও নিজের প্রতিভার জানান দিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জীবনের প্রথম একক কনসার্টে গান পরিবেশন করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য থেকে একক সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেলেও আপাতত সেসব প্রস্তাব গ্রহণ না করে দেশে ফিরেছেন এই অভিনেতা।

নিজের প্রথম একক কনসার্টের অভিজ্ঞতা জানাতে গিয়ে অপূর্ব বলেন, শুরুতে কিছুটা চাপ ও ভয় কাজ করলেও অনুষ্ঠান শুরু হওয়ার পর দর্শকদের উচ্ছ্বাস তাঁকে মুগ্ধ করেছে। শ্রোতাদের ভালোবাসায় তিনি অভিভূত এবং নিউইয়র্কের সেই দিনটি তাঁর জীবনের অন্যতম স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান।

কনসার্টের আমেজ কাটতে না কাটতেই দেশে ফিরে আবার অভিনয়ের ব্যস্ততায় ঢুকে পড়েছেন অপূর্ব। ইতোমধ্যে মাশরিকুল আলম ও মাহমুদুর রহমান হিমির নাটকে অভিনয় করেছেন তিনি। সামনে সৈয়দ শাকিল, রুবেল হাসান, জাকারিয়া সৌখিন, মুরসালিন শুভ ও এস আর মজুমদারের পরিচালনায় নির্মিত নাটকেও দেখা যাবে তাঁকে।

অভিনয়ের পাশাপাশি সংগীত নিয়েও আগ্রহ রয়েছে অপূর্বের। তবে বর্তমানে দর্শকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বেছে বেছে ভালো গল্পের নাটকে কাজ করাকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।

অপূর্ব জানান, স্বল্প সময়ের মধ্যে আরও আটটি নাটকের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে তাঁর। এসব কাজ শেষ করে আবারও যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি রয়েছে। ফলে সামনে অভিনয় ও সংগীত—দুই ক্ষেত্রেই তাঁকে নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102