মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার জন্য দেশে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় দম্পতি ও নবজাতক খুন নবাবগঞ্জে শোকের ছায়া নবাবগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ দিনাজপুরের বিরামপুর সীমান্তে ২দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির ও গ্রামবাসী বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম নিজের অধিকার তখনই প্রতিষ্ঠা হবে, যখন অন্যের অধিকারকে সম্মান জানাব: সমাজকল্যাণমন্ত্রী

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সরকারের তৈরি নয়। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, এলএনজি আমদানিতে প্রতিবন্ধকতা এবং মহেশখালীর গ্যাস টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে পরিস্থিতি জটিল হয়েছে। তবে সংকট সমাধানে সরকার বসে নেই। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট-সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সংকট মোকাবিলায় অতিরিক্ত অর্থ বরাদ্দের উদ্যোগের পাশাপাশি দ্রুত গ্যাস আমদানির জন্য পার্শ্ববর্তী ও নিকটবর্তী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন উৎস থেকে গ্যাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির বিষয়ে তিনি বলেন, সেখানে সমস্যা দেখা দিয়েছে এবং তা মেরামতের কাজ চলছে। একদিকে বৈশ্বিক যুদ্ধের কারণে এলএনজি সরবরাহে সমস্যা, অন্যদিকে গুরুত্বপূর্ণ টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, বিরোধী দলের সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে। তবে গঠনমূলক সমালোচনার পাশাপাশি সংকট সমাধানের পথও দেখাতে হবে। গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণ তুলে ধরে রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরকেন্দ্রিক সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে এলএনজি আমদানিনির্ভর বাংলাদেশের গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ও রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, সরকারের উদ্যোগকে পাশ কাটিয়ে রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। রিজভী আরও বলেন, গত ১৭ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়মের প্রভাবও বর্তমান সংকটে রয়েছে। বিদ্যুৎ উৎপাদন না করেও অনেক বিদ্যুৎকেন্দ্র ক্যাপাসিটি চার্জ পেয়েছে। এতে জাতীয় কোষাগার থেকে বিপুল অর্থ ব্যয় হয়েছে। চলমান সংকটে নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার তার জায়গা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে নাগরিকদেরও বিদ্যুৎ সাশ্রয় ও সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। সেমিনারে জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102