বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল ইলিশ রক্ষায় দুর্নীতির লাগাম এখনই টানতে হবে প্রেম, সংগ্রাম ও লাতিন আমেরিকার ইতিহাসে নেরুদাকে পাঠের এক অনন্য গ্রন্থ ডারউইনের ১৫০ বছরের অনুমান সত্যি, পতঙ্গভুক গাছের সন্ধান চীনের পাহাড়ে কমলগঞ্জের গ্রাফটিং টমেটোর চারা যাচ্ছে দেশের নানা প্রান্তে, মৌসুমে লেনদেন ৬ কোটি টাকা ভুল হলে সংশোধন, অভিযোগ নিষ্পত্তি ও সম্পাদকীয় স্বচ্ছতার তাগিদ ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলার কার্যক্রম চলবে: হাইকোর্ট আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আকিজ বশির গ্রুপে প্রজেক্ট ম্যানেজার নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

জ্বালানির দাম বাড়তেই চড়া সবজির বাজার, বাড়তি খরচে ক্রেতারা

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার এর প্রভাব দেখা যাচ্ছে রাজধানীর সবজির বাজারে। ডিজেল, অক্টেন ও পেট্রোলের দাম বাড়ায় দূর-দূরান্ত থেকে সবজি পরিবহণে খরচ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বাড়তি পরিবহণ ব্যয়ের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ফলে কয়েক দিনের ব্যবধানে বেশ কিছু সবজির দাম বেড়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর মান্ডা-মুগদা এলাকার সবজির বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকায়। কিছুদিন আগেও এই সবজি ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত বেড়েছে শিমের দাম।

এ ছাড়া টমেটোর কেজি এখন ১০০ টাকা, যা আগে ৮০ থেকে ৯০ টাকার মধ্যে ছিল। শসা ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা এবং মূলা ৫০ থেকে বেড়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে পটলের দাম ৫০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়েছে। ধুন্দল ৬৫ থেকে বেড়ে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং ঝিঙা ৬০ থেকে বেড়ে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কুমড়ার ফালি আগের মতোই ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের চালকুমড়া মিলছে প্রায় ৬০ টাকা প্রতিপিস।

পরিবহণ ব্যয় বাড়ার প্রভাব বাজারে

ব্যবসায়ীদের ভাষ্য, রাজধানীর বাজারে আসা অধিকাংশ সবজি দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে পরিবহণ করা হয়। জ্বালানি তেলের দাম বাড়ায় এসব যানবাহনের ভাড়াও বেড়েছে। ফলে কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহের পর আড়ত হয়ে খুচরা বাজারে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপেই অতিরিক্ত পরিবহণ খরচ যুক্ত হচ্ছে।

ফজলুল মিয়া নামে এক সবজি বিক্রেতা বলেন, জ্বালানির দাম বাড়ার পর দূরবর্তী এলাকা থেকে সবজি আনতে আগের তুলনায় বেশি টাকা খরচ হচ্ছে। একই সঙ্গে মোকামেও অনেক পণ্যের দাম বেড়েছে। ফলে কিছু সবজির খুচরা দাম বাড়ানো ছাড়া তাদের উপায় থাকছে না।

ইলিয়াস নামে আরেক ব্যবসায়ী বলেন, শুধু খুচরা বিক্রেতাদের কারণে সবজির দাম বাড়ছে—বিষয়টি এমন নয়। কৃষকের কাছ থেকে পণ্য কেনা, পরিবহণ, শ্রমিকের মজুরি এবং বাজারে পণ্য তোলার অন্যান্য খরচ মিলিয়ে মোট ব্যয় বেড়েছে। পাইকারি পর্যায়েই বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারেও তার প্রভাব পড়ছে।

বাড়তি দামে চাপে ক্রেতারা

সবজির দাম বাড়ায় সংসারের বাজার খরচ সামলাতে হিমশিম খাওয়ার কথা জানিয়েছেন ক্রেতারা। বাজারে আসা ওলিয়ার রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় অন্য পণ্যের পাশাপাশি সবজির দামও বাড়ছে। আগে যে সবজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে কেনা যেত, এখন একই পণ্যের জন্য ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। কয়েক ধরনের সবজি কিনলেই আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি টাকা খরচ হচ্ছে।

ইদ্রিস নামে আরেক ক্রেতা বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহণ ব্যয় বাড়ার বিষয়টি স্বাভাবিক। তবে সেই অজুহাতে যেন একসঙ্গে সব পণ্যের দাম বেড়ে না যায়, সেটি সংশ্লিষ্টদের নজরে রাখা দরকার। কারণ সাধারণ মানুষের আয় একই হারে বাড়ছে না। ফলে বাজারে প্রতিটি পণ্যের দাম বাড়লে তার সরাসরি চাপ পড়ছে সংসারের ব্যয়ে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102