শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রত্যেক সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা: ড. নাহরিন খান নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক আমরা আমাদের পথ দেখব : নাহিদ ইসলাম প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার নিউজ পোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র সচিব পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেওয়া হয় না হাসিনার আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: স্বরাষ্ট্রমন্ত্রী

সত্য না থাকলে আস্থা থাকে না, আস্থা না থাকলে গণতন্ত্রও থাকে না: কাদের গনি চৌধুরী

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা। সাংবাদিকের কাজ সত্যকে খুঁজে বের করা এবং সেই সত্যকে রক্ষা করা। সত্য না থাকলে আস্থা থাকে না, আর আস্থার অভাব হলে গণতন্ত্রও থাকে না।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের সঙ্গে নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কাদের গনি চৌধুরী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকতা পুরোপুরি সত্যতার ভিত্তিতে হতে হবে। এখানে মিথ্যা কিংবা অর্ধসত্যের কোনো স্থান নেই। এ ক্ষেত্রে আপসেরও সুযোগ নেই। সংবাদমাধ্যম দেশের জনগণ ছাড়া কারও কাছে দায়বদ্ধ নয়। কালোকে কালো আর সাদাকে সাদা বলাই সাংবাদিকতার মূলমন্ত্র।

তিনি বলেন, ‘মনে রাখতে হবে, দাসত্বের সাংবাদিকতাকে মানুষ ঘৃণা করে। ১৭ বছর ধরে আমরা অনেক সাংবাদিককে দাসত্বের সাংবাদিকতা করতে দেখেছি। এ কারণে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হয়েছে এবং সাংবাদিকদের মর্যাদা ম্লান হয়েছে।’

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান বিষয়টি স্পষ্ট করে দিয়েছে উল্লেখ করে কাদের গনি চৌধুরী বলেন, যারা দীর্ঘদিন দলীয় ব্যানারের আড়ালে সাংবাদিকতা করেছেন, ক্ষমতার সঙ্গে আঁতাত করে জনগণের স্বার্থ বিসর্জন দিয়েছেন, তারা শেষ পর্যন্ত জনগণের রোষানল থেকে বাঁচতে পারেননি। কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ হত্যা মামলার আসামি হয়ে কারাগারে গেছেন, আবার অনেকে এখনো পালিয়ে বেড়াচ্ছেন।

তিনি বলেন, ‘এই বাস্তবতা আমাদের সামনে একটি অমোঘ সত্য হাজির করেছে—সাংবাদিকতা কখনো দলীয় ব্যানারের ভিত্তিতে টিকে থাকতে পারে না। জনগণের আস্থা হারানো মানে সাংবাদিকতার মৃত্যু। সাংবাদিকতা কোনো মুনাফাভিত্তিক ব্যবসা নয়, এটি একটি সম্মানের পেশা।’

সাংবাদিকতার পথ কখনোই সহজ বা মসৃণ ছিল না উল্লেখ করে বিএফইউজে মহাসচিব বলেন, বর্তমানে গণমাধ্যমে যে অনুকূল পরিবেশ বিরাজ করছে, তা অব্যাহত থাকলে সাংবাদিকেরা আরও বেশি সত্য তুলে ধরতে পারবেন। তবে যা ইচ্ছা তা লিখলেই সাংবাদিকতা হয় না। যা মুখে আসে তা বলাই বাক্‌স্বাধীনতা নয়। স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীলতার বিষয়টিও মনে রাখতে হবে।

গণমাধ্যমের সংখ্যা দ্রুত বাড়ার প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ নতুন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবর্তে ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানাভাবে হয়রানি ও ব্ল্যাকমেলের অভিযোগ পাওয়া যাচ্ছে। মুঠোফোন হাতে নিয়েই অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। এর ভয়াবহতা থেকে কেউই নিরাপদ নন। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেও সামাজিকভাবে মানুষকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।

এসব বন্ধে আইনের সঠিক প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে কাদের গনি চৌধুরী বলেন, অপসাংবাদিকতা ও হয়রানি রোধে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। একই সঙ্গে আইনের যাতে অপব্যবহার না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দিতে হয় না বলেই অসংখ্য ভুঁইফোড় গণমাধ্যম গড়ে উঠছে। এসব গণমাধ্যমের ক্ষেত্রেও ওয়েজ বোর্ড বাধ্যতামূলক করা হলে অপসাংবাদিকতা অনেকাংশে কমে আসবে।

সাংবাদিকসমাজের বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএফইউজে মহাসচিব। তিনি বলেন, ‘আজকে আমাদের মাঝে বহু বিভাজনের কারণে আমরাই দুর্বল হচ্ছি। সরকার ও মালিকেরা এর সুযোগ নেন।’

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকসমাজ ঐক্যবদ্ধ হলে গণমাধ্যমের অনেক সমস্যা দূর করা সম্ভব হবে। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখা যাবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৩৯ অপরাহ্ণ
  • ১৭:১৮ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:১০ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102