মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বোমা হামলার হুমকি : ব্র্যাকে তল্লাশি করে প্রবেশ, নিরাপত্তা জোরদার রোহিঙ্গা সংকটের ভার বাংলাদেশ আর বহন করতে পারছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও ভিসা ৪ মাস স্থগিত করল লাওস শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বে মৃত্যুর শীর্ষ কারণ এখন অসংক্রামক রোগ, জানাল ডব্লিউএইচও পুনর্মুক্তিতেই বাজিমাত, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ফিরল বক্স অফিসের সিংহাসনে ‘লোকে বলে প্রেম, আমি বলি জ্বালা’: ফেরদৌসী রহমানের বর্ণাঢ্য শিল্পীজীবনের গল্প পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে নতুন নেটওয়ার্ক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন ৮ অক্টোবর পর্যন্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সম্পাদক বিশ্বদীপ দাশ। রোববার (৪ অক্টোবর) সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এ দায়িত্ব দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুতে সৃষ্ট শোকাবহ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সময়ে বিশ্বদীপ দাশ ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে বার্তাকক্ষের কার্যক্রম পরিচালনা করবেন।

দীর্ঘদিনের অভিজ্ঞ বিশ্বদীপ দাশ

প্রতিষ্ঠার সময় থেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিশ্বদীপ দাশ। পরবর্তী সময়ে তিনি জ্যেষ্ঠ সম্পাদকের দায়িত্ব পান। দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ইংরেজি সাহিত্য, সাংবাদিকতা ও আইন বিষয়ে পড়াশোনা করা বিশ্বদীপ দাশ সাংবাদিকতা জীবন শুরু করেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে। পরে তিনি দ্য ডেইলি স্টার ও ইনডিপেনডেন্ট টেলিভিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিডিনিউজের যাত্রা

২০০৫ সালে সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ‘বিডিনিউজ’ যাত্রা শুরু করে। পরের বছর মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসে।

২০০৬ সালের জুলাইয়ে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিডিনিউজকে দেশের প্রথম ডটকম কোম্পানিতে রূপ দেয়। একই বছরের ২৩ অক্টোবর নতুন আঙ্গিকে ২৪ ঘণ্টার সংবাদ পরিবেশন শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এর মধ্য দিয়ে দেশে ডিজিটাল সংবাদমাধ্যমের একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।

প্রতিষ্ঠার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। তাঁর মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে প্রতিষ্ঠানটির সম্পাদনা বিভাগের নেতৃত্ব দিচ্ছেন বিশ্বদীপ দাশ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102