মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মীনা বাজারে চাকরির সুযোগ, নিয়োগ ভিজ্যুয়ালাইজার পদে প্রকৃত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে সংজ্ঞা স্পষ্ট করার উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী বৃষ্টির বাধায় মাঠেই নামা হলো না, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ আগাম সবজিতে হাসি ফুটছে লালমনিরহাটের কৃষকের মুখে মধ্যপ্রাচ্যে সরবরাহ নিয়ে শঙ্কা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম খালাসের পরও ৮ বছর কারাগারে: ইব্রাহিম শেখকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের বাউফলে চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিক কারাগারে বাউফলে ছিনতাইয়ের অভিযোগ, বাদী-বিবাদী গ্রেপ্তার গ্রাহকের অর্থ আত্মসাৎসহ ঋণ জালিয়াতির অভিযোগে নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার ৫ কর্মকর্তা বরখাস্ত

প্রকৃত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে সংজ্ঞা স্পষ্ট করার উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সাংবাদিকদের পেশাগত অধিকার, ওয়েজবোর্ড ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ নিয়ে আয়োজিত কনসালটেশন সভায় তিনি এসব কথা বলেন। আগের সভায় পাওয়া মতামতের ভিত্তিতে সভায় একটি প্রেজেন্টেশনও উপস্থাপন করা হয়।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হন, আবার সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন এমন কেউ যেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা নিতে না পারেন—এ জন্য সাংবাদিক ও গণমাধ্যমের সংজ্ঞা সুস্পষ্ট করা প্রয়োজন।

তিনি বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা দরকার। একই সঙ্গে কল্যাণ ট্রাস্টের সহায়তা যেন প্রকৃত সাংবাদিকদের কাছেই পৌঁছায়, সেটিও নিশ্চিত করতে হবে।

সাংবাদিকতার স্বীকৃতিতে কাঠামোর প্রস্তাব

সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরির প্রস্তাব দেন ইয়াসের খান চৌধুরী। এ ক্ষেত্রে বার কাউন্সিলের আদলে কোনো ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট মতামত ও প্রস্তাব চান তিনি।

সভায় বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, একুশে টেলিভিশনের সিইও আবদুস সালাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও মোস্তফা আকমল, ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, ইআরএফের সাবেক সভাপতি শারমিন রিনভী, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ইউএনবির ডেপুটি এডিটর মাসউদ-উল-হক এবং দৈনিক আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরীসহ অনেকে।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদও বক্তব্য দেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102