সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা দেওয়ার উদ্যোগ উত্তর কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জিতল স্পেন মিরপুরে হামলা ও কিশোরগঞ্জে সংঘর্ষে টিআইবির উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম রূপসায় যুবককে গুলি করে হত্যা, মাছের ঘের থেকে লাশ উদ্ধার পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম জ্বালানি আসেনি নেপালে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস: বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস ‘নেতাকর্মীদের চাঁদাবাজি-ধান্দাবাজি বন্ধ করতে হবে’: ফজলুর রহমান রেড মিট ও প্রসেসড মাংস: কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কতটা? ফোন নম্বরের পাশাপাশি লিংক-মেসেজের প্রতারণাও শনাক্ত করবে ট্রুকলার

‘নেতাকর্মীদের চাঁদাবাজি-ধান্দাবাজি বন্ধ করতে হবে’: ফজলুর রহমান

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং কোনো ধরনের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো থেকে বিরত থাকতে হবে।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীকে নিয়েও বক্তব্য দেন ফজলুর রহমান। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমিরের বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। এ সময় তিনি জামায়াতকে নিয়ে নিজের কঠোর সমালোচনামূলক মন্তব্য করেন।

বিএনপিকে ক্ষমতায় রাখতে এবং তারেক রহমানকে ক্ষমতায় আনতে চাইলে দলের নেতাকর্মীদের আচরণে পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। ফজলুর রহমান বলেন, চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ এসব বিষয়ে সচেতন বলেও মন্তব্য করেন তিনি।

দলের ভুল-ত্রুটির প্রসঙ্গ তুলে ফজলুর রহমান বলেন, গত দুই বছরে বিএনপির কিছু ভুল হয়েছে। এসব ভুলের জন্য নেতাকর্মীদের আত্মসমালোচনা করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। দেশের মানুষের সঙ্গে তিনি প্রতারণা করতে পারেন না বলেও মন্তব্য করেন ফজলুর রহমান। বাংলাদেশকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন ও আনোয়ার হোসেন আনুসহ দলটির স্থানীয় নেতারা।

সমাবেশ শুরুর আগে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে চাষাঢ়া শহীদ মিনার এলাকায় জড়ো হন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102