শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গত ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র : স্বাস্থ্যমন্ত্রী কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি দিতে হবে না: অর্থমন্ত্রী বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান : প্রধানমন্ত্রী দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রূপপুর পারমাণবিক কেন্দ্রে গুরুত্বপূর্ণ পিআরওভি পরীক্ষা সফল অক্টোবরে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস, মাসের শেষভাগে বাড়তে পারে বৃষ্টি এটিইউর নাম পরিবর্তন, নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ দেশে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮

ইউপি নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ বিএনপির বিশেষ কমিটি, যাচাই হবে সম্ভাব্য প্রার্থীরা

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থিত প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। সম্ভাব্য প্রার্থীদের স্থানীয় পর্যায়ে যাচাই-বাছাই করতে উপজেলাভিত্তিক বিশেষ কমিটি গঠন করেছে দলটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্যসচিব লায়ন মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিগুলোর নাম প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কমিটির সদস্যরা স্থানীয় জ্যেষ্ঠ নেতা, দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ করবেন। এরপর সংগৃহীত তথ্য ও স্থানীয় বাস্তবতা পর্যালোচনা করে ১০ দিনের মধ্যে জেলা বিএনপির কার্যালয়ে গোপনীয় প্রতিবেদন জমা দিতে হবে।

পরবর্তীতে এসব প্রতিবেদনের ভিত্তিতে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে দলীয় সমর্থিত প্রার্থী চূড়ান্ত করা হবে।

ছয় মানদণ্ডে হবে যাচাই

সম্ভাব্য প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে ছয়টি বিষয় বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি। এগুলো হলো—

  • প্রার্থীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর;

  • বর্তমান ও অতীত সাংগঠনিক দায়িত্বের বিবরণ;

  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং মামলা-মোকদ্দমার তথ্য;

  • দলীয় নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা;

  • সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা;

  • নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা।

বিভিন্ন উপজেলায় সম্ভাব্য প্রার্থীর তালিকা

আনোয়ারা উপজেলায় তালিকায় রয়েছেন মাষ্টার মোহাম্মদ রফিক, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আমিনুল ইসলাম, দিল মোহাম্মদ মনজু ও এম মনছুর উদ্দিন।

কর্ণফুলীতে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, এস এম মামুন মিয়া, হাজী মোহাম্মদ ওসমান, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ফারুক হোসেন ও সালেহ জহুর।

বাঁশখালীতে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কামরুল ইসলাম হোসাইনী, মাষ্টার মোহাম্মদ লোকমান ও দেলোয়ার আজীম।

সাতকানিয়ায় তালিকায় আছেন জামাল হোসেন, মুজিবুর রহমান, হাজি মো. রফিকুল আলম, শেফায়ত উল্লাহ চক্ষু ও মোস্তফিজুর রহমান।

লোহাগাড়ায় রয়েছেন আসহাব উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

চন্দনাইশে সম্ভাব্য প্রার্থীরা হলেন নুরুল আনোয়ার চৌধুরী, মোজাম্মেল হক বেলাল, খন্দকার হেলাল উদ্দিন, জসিম উদ্দিন ও ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু।

বোয়ালখালীতে রয়েছেন আজিজুল হক চৌধুরী, শওকত আলম চৌধুরী, জাবেদ মেহেদী হাসান সুজন ও মোহাম্মদ শাহীনুর শাহীন।

পটিয়ায় তালিকায় রয়েছেন রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মোহাম্মদ ইব্রাহীম ও শাহাদাত হোসেন সুমন।

এ ছাড়া উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিটে রাজীব জাফর চৌধুরী ও দেলোয়ার হোসেনের নাম রয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের কাছেও পাঠানো হয়েছে।

‘সামগ্রিক বিষয় বিবেচনায় প্রতিবেদন দেওয়া হবে’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মো. হেলাল উদ্দীন বলেন, দলীয় প্রতীক না থাকলেও সমর্থিত যোগ্য প্রার্থী বাছাই করা হবে। সে লক্ষ্যেই সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, কমিটির সদস্যরা প্রার্থীদের স্থানীয় গ্রহণযোগ্যতা, রাজনৈতিক কর্মকাণ্ড, কারাবরণ, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে প্রতিবেদন দেবেন।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102