দিনাজপুরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন অম্বিকা সাংস্কৃতিক পরিবার এর ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির চাউলিয়াপট্টিস্হ কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অম্বিকা’র সহ সভাপতি কবি পুষ্পিতা রায় এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার-রংপুর এর সাবেক সংগীত পরিচালক ও প্রধান প্রযোজক, বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থা-দিনাজপুর এর সাধারণ সম্পাদক এবং রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মোকসেদ আলী। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর লেখক ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন অম্বিকা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল দিনাজপুর কন্ঠ এর সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান (ডোফুরা)। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোকসেদ আলী আশা প্রকাশ করেন যে, ৩৪ বছর ধরে অম্বিকার যে অগ্রযাত্রা চলছে তা আরো বহু বছর চলবে। বিশেষ অতিথির বক্তব্যে আজহারুল আজাদ জুয়েল অম্বিকার যাত্রায় সবাই এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন। স্বাগত বক্তব্যে মিজানুর রহমান (ডোফুরা) আশা প্রকাশ করেন যে, অম্বিকার মাধ্যমে নতুন নতুন শিল্পী গড়ে উঠবে। এ বিষয়ে তুমি সকলের সহযোগিতা কামনা করেন। আনুষ্ঠানিকভাবে কেক কেটে অম্বিকা সাংস্কৃতিক পরিবারের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন প্রধান অতিথি মোঃ মোকসেদ আলী। এরপর নবীন প্রবীণ শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে বন্যার্ধ রূপ দেন। সংগীত পরিবেশন করেন অম্বিকা’র উপদেষ্টা মো. মামুনুর রহমান জুয়েল, সহ-সভাপতি পুষ্পিতা রায়, সহ-সাধারণ সম্পাদক সাধনা দাস, সহ-সাধারণ সম্পাদক শামীমা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক, রেজোয়ানা সুলতানা রিনা, সহ সাংস্কৃতিক সম্পাদক মিনু রায়, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, সমাজকর্মী মকিদ হায়দার শিপন, সংগীত শিল্পী মিনা সুলতানা, এ্যাড. রাবেয়া খাতুন রানু, অম্বিকার সদস্য কাওকাবুন নেছা ও শিশু সঙ্গীত শিল্পী রেহেনুমা বিনতে রাহাত। তবলায় ছিলেন মিজানুর রহমান (ডোফুরা)। অনুষ্ঠানটির সাজসজ্জা, ছবি ও ভিডিয়ো চিত্র ধারণ করেন অম্বিকা’র প্রচার সম্পাদক মায়মুনাহ্ মৌলি। উল্লেখ্য, সাংস্কৃতিক সংগঠন হিসেবে অম্বিকা প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বর।