বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর ১০ ফুটপাত দখলমুক্ত রাখার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ১৫১ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: স্বাস্থ্যমন্ত্রী শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি পেলে তাৎক্ষণিক ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবি ক্যাম্পাসে তামাক বিক্রি বন্ধে নজরদারি বাড়ানোর তাগিদ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এক দিনে শনাক্ত ১,২৫৫ সাইবার অপরাধ ঠেকাতে আইন সংশোধন: নিরাপত্তার সঙ্গে নিশ্চিত করতে হবে মতপ্রকাশের অধিকার সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ, তরুণদের জন্য নতুন সম্ভাবনার কথা বললেন বাণিজ্যমন্ত্রী বারবার সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্ত? জেনে নিন ডিসিশন ফ্যাটিগের ৭ লক্ষণ

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সময় বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে। দিন, মাস নিয়ে কথা হয়নি। তাড়াহুড়ো করে খুব বেশি লাভ হয় না। তবে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সার্বিক পরিবেশ ইতিবাচক। দুই পক্ষের মানুষ চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। তিনি জানান, দুই দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে কথা হয়েছে। দুই দেশের একটা আগ্রহ আছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর ও শেখ হাসিনাকে ফেরতের প্রশ্নে ভারতীয় হাইকমিশনার বলেন, আমি কোনো রাজনৈতিক বিষয়ের কথা এখানে বলতে চাই না। আর অজিত দোভালের ঢাকা সফরের বিষয়ে তিনি বলেন, আচ্ছা, এটা তো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে ভাই।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102