মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ ধাপে হবে ৪৩০০ ইউপি নির্বাচন ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ এক বিমা কোম্পানির কাছে আটকা ৩ হাজার কোটি টাকা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন লোকসানের শঙ্কা নিয়েও আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হাসপাতালে নতুন রোগী ১৬৭৪ রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এক দিনে শনাক্ত ১,২৫৫

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

দেশে হামের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গযুক্ত এক হাজার ২৫৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৮৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হামসদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যু হয়েছে ১০১ জনের।

আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৯০ হাজার

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম বা হামসদৃশ উপসর্গে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫১৯ জন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৩৯২ জন।

শুধু গত ২৪ ঘণ্টায় উপসর্গযুক্ত ১ হাজার ২৫৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন।

হাসপাতালে ভর্তি দেড় লাখের বেশি

গত ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হামসদৃশ উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত হামসদৃশ উপসর্গে মোট ১ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ১০১ জন।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীদের মধ্যে নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

হাম পরিস্থিতির এই পরিসংখ্যানের মধ্যে উপসর্গভিত্তিক এবং পরীক্ষায় নিশ্চিত রোগীর তথ্য আলাদাভাবে উল্লেখ করছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে দুই ধরনের তথ্যের পার্থক্য বিবেচনায় নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102