বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদ্রোগ প্রতিরোধ এবং হৃদ্স্বাস্থ্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল।
আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার আলোকের নির্বাচিত শাখাগুলোতে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে আগতদের জন্য ইসিজি, রক্তে গ্লুকোজ পরীক্ষা (ফাস্টিং/র্যান্ডম) এবং রক্তচাপ পরিমাপ সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগও থাকছে।
এ ছাড়া চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
বিশ্ব হার্ট দিবসের বিশেষ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে আলোকের চারটি শাখায়—
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার (২য় তলা)
আলোক মিরপুর-১
আলোক মিরপুর (পল্লবী ১১½)
আলোক মিরপুর-১৪, কচুক্ষেত
হৃদ্রোগের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আয়োজকদের আশা, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে হৃদ্রোগের ঝুঁকি ও হৃদ্স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আরও বাড়বে।
আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের পক্ষ থেকে সবাইকে ক্যাম্পে অংশ নেওয়ার পাশাপাশি নিজের ও পরিবারের সদস্যদের হৃদ্স্বাস্থ্যের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ১০৬৭২ / ০৯৬১০১০০৯৯৯