বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর ১০ ফুটপাত দখলমুক্ত রাখার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ১৫১ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: স্বাস্থ্যমন্ত্রী শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি পেলে তাৎক্ষণিক ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবি ক্যাম্পাসে তামাক বিক্রি বন্ধে নজরদারি বাড়ানোর তাগিদ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এক দিনে শনাক্ত ১,২৫৫ সাইবার অপরাধ ঠেকাতে আইন সংশোধন: নিরাপত্তার সঙ্গে নিশ্চিত করতে হবে মতপ্রকাশের অধিকার সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ, তরুণদের জন্য নতুন সম্ভাবনার কথা বললেন বাণিজ্যমন্ত্রী বারবার সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্ত? জেনে নিন ডিসিশন ফ্যাটিগের ৭ লক্ষণ

মিরপুর ১০ ফুটপাত দখলমুক্ত রাখার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিরপুর ১০ নম্বর হোপ মার্কেট এলাকার ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন। অভিযান চলাকালে হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদের সময় বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে হকাররা সংগঠিত হয়ে সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, হোপ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। পরিদর্শন শেষে প্রশাসক বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জনগণের চলাচলের অধিকার ফিরিয়ে দিতে ডিএনসিসির পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে। হকারদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, তাঁদের নিয়ে উত্তর সিটি করপোরেশনের কার্যালয়ে সভা এবং মুকুল ফৌজ মাঠে জনসভা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, ফুটপাতে কেউ বসবেন না। তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করার কথাও বলা হয়েছিল। তিনি বলেন, সেই ব্যবস্থার অংশ হিসেবে ডিএনসিসির পক্ষ থেকে ২০৪টি রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে, যাতে হকাররা বৈধ ও অস্থায়ীভাবে নির্ধারিত স্থানে ব্যবসা করতে পারেন। কিন্তু কিছুদিন পর তাঁরা আবার ফুটপাতে বসতে শুরু করেন। তাঁদের বক্তব্য, তাঁরা ওই জায়গাতেই বসবেন। কিন্তু সেখানে বসতে দেওয়া যাবে না। কারণ, এটি সাধারণ মানুষ, অফিসগামী ব্যক্তি ও ব্যবসায়ীদের চলাচলের পথ। ফুটপাত দখলের কারণে পথচারীদের দুর্ভোগের কথা তুলে ধরে প্রশাসক বলেন, ফুটপাতে হাঁটতে না পেরে মানুষ মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব। মিরপুর ১০-এর ঘটনায় তিনি বলেন, আজকের অপ্রীতিকর ঘটনার পর এলাকার সাধারণ মানুষ তাদের প্রতিহত করেছে এবং দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে। দেশকে উত্তপ্ত ও অরাজক পরিস্থিতি তৈরির জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ‘এতে কোনো লাভ হবে না। জনগণের ফুটপাত জনগণকে বুঝিয়ে দেওয়া হবে।’

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102