সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিক কারাগারে বাউফলে ছিনতাইয়ের অভিযোগ, বাদী-বিবাদী গ্রেপ্তার গ্রাহকের অর্থ আত্মসাৎসহ ঋণ জালিয়াতির অভিযোগে নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার ৫ কর্মকর্তা বরখাস্ত শিশু হত্যা, নিখোঁজ, পাচারের প্রতিবাদে দিনাজপুরে নবজীবন সংস্থার মানববন্ধন জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি ব্যবস্থাপনায় চালু হচ্ছে বন্ধ পাটকল ৫০ হাজার কর্মসংস্থানের প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় : নাহিদ ইসলাম আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ : স্পিকার সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা দেওয়ার উদ্যোগ

বাউফলে ছিনতাইয়ের অভিযোগ, বাদী-বিবাদী গ্রেপ্তার

মোঃ বাবুল হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ছিনতাইয়ের অভিযোগ নিয়ে থানায় আসার পর মামলার বাদী নিজাম মাঝিসহ ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় নিজাম মাঝি ও সাইমুন নামে দুজনকে গ্রেপ্তার করে শনিবার (২৬ সেপ্টেম্বর) পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, ছিনতাইয়ের অভিযোগের পেছনে মূলত মাদককে কেন্দ্র করে বিরোধের ঘটনা রয়েছে।থানা সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের খলিল মাঝির ছেলে নিজাম মাঝি শুক্রবার বাউফল পৌর শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন অভিযোগ করতে থানায় আসেন। তার অভিযোগ, বাজারে কিছু গয়না বন্ধক রেখে পাওয়া প্রায় ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার পথে সাইমুনের নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করে ওই টাকা ছিনিয়ে নেন।অভিযোগ পাওয়ার পর বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে তদন্ত শুরু হয়। রাতভর অভিযান ও অনুসন্ধানের পর পুলিশ দাবি করে, ঘটনাটি মাদককে কেন্দ্র করে ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।পুলিশ জানায়, অভিযানের সময় সাইমুনকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে দুই পিস ইয়াবা জব্দ করা হয়। পরে মামলার বাদী নিজাম মাঝিকেও গ্রেপ্তার করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, নিজাম মাঝি ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত।এছাড়া সাইমুনের বিরুদ্ধে নাজিরপুর এলাকার সাকিব নামের এক ব্যক্তিকে মোবাইল ফোনে হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, অবৈধ মালামাল ছিনতাইয়ের বিষয়টি প্রযোজ্য নয়। মাদককে কেন্দ্র করে বিরোধের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার নিজাম মাঝি ও সাইমুনকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102