পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে বাউফল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাউফল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।পরে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।বাউফল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, সাবেক সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি মো. মিজানুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।সভায় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাউফলের উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরতে হবে।”তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠতা, সততা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।