পটুয়াখালী বাউফল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব এবং পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আপেল মাহমুদ ফিরোজ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং ৮ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ করা হয়।এ সময় আপেল মাহমুদ ফিরোজ বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করছি। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য।তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক পরিবারের কষ্ট লাঘব করা সম্ভব। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।খাদ্য ও বস্ত্র বিতরণকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ বি এম মিজানুর রহমান খোকন ও স্থানীয় নেতাকর্মী, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হয়।