শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এমপি মাসুদকে বাউফল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা বাউফলে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ ঐতিহাসিক শীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ল্যাংগুয়েজ ট্রেনিং, লিটারেচার এন্ড কালচারাল উৎসবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম মাতৃভাষা ছাড়া মেধার চর্চা ও বিকাশ ঘটানো সম্ভব নয় নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, ধারদেনা করেও কুল পাচ্ছেন না ক্রেতারা মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক পূর্ববর্তী সরকারের গাফিলতিতে অনেক মায়ের বুক খালি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জনবল চাহিদা পূরণে জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বাংলাদেশ : মঈন খান ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জনবল চাহিদা পূরণে জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বাংলাদেশ : মঈন খান

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, জাপানের তরুণ ও কর্মক্ষম জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাপান-বাংলাদেশ পার্টনারশিপ সেমিনার ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি। অন্যদিকে বাংলাদেশে তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলক বেশি। দুই দেশের এই জনমিতিক বৈশিষ্ট্য কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে আবদুল মঈন খান বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান ও জাপানের জনবল চাহিদা দুই দিক থেকেই এই সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের তরুণেরা জাপানে কর্মসংস্থানের সুযোগ পেলে তাদের জীবনমান উন্নত হবে। একইসঙ্গে জাপানের সেবা খাতসহ বিভিন্ন খাতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। জাপানে কর্মসংস্থানের জন্য তরুণদের জাপানি ভাষায় দক্ষ হওয়ার ওপর গুরুত্ব দেন স্থানীয় সরকারমন্ত্রী। আবদুল মঈন খান বলেন, প্রয়োজন হলে জাপানি ভাষা শিক্ষার জন্য বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। সেমিনারে জাপানের প্রতিনিধিরা বলেন, জাপানে বাংলাদেশের মতো বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী নেই। দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি হওয়ায় কনস্ট্রাকশন, কৃষি, ড্রাইভিং ও নার্সিংসহ বিভিন্ন খাতে জনবলের ঘাটতি রয়েছে। এসব খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি নেওয়ার সুযোগ রয়েছে।
জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি তরুণদের জাপানি ভাষা ও সংশ্লিষ্ট পেশাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন সেমিনারে অংশ নেওয়া জাপানি প্রতিনিধিরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102