শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
এমপি মাসুদকে বাউফল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা বাউফলে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ ঐতিহাসিক শীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ল্যাংগুয়েজ ট্রেনিং, লিটারেচার এন্ড কালচারাল উৎসবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম মাতৃভাষা ছাড়া মেধার চর্চা ও বিকাশ ঘটানো সম্ভব নয় নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, ধারদেনা করেও কুল পাচ্ছেন না ক্রেতারা মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক পূর্ববর্তী সরকারের গাফিলতিতে অনেক মায়ের বুক খালি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জনবল চাহিদা পূরণে জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বাংলাদেশ : মঈন খান ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঐতিহাসিক শীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দিনাজপুরের নবাবগঞ্জের ঐতিহাসিক শীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি ঘুরে দেখেন।পরিদর্শনের সময় সিতাকোট বিহারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তারা বিহারটির ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত অবহিত হন।এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম,প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধ বিহার একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।স্থানীয় সচেতন মহলের আশা সমাজকল্যাণ মন্ত্রী ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর এই যৌথ পরিদর্শন সিতাকোট বৌদ্ধ বিহারের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে নতুন দিগন্তের উন্মোচন করবে এবং উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পাওয়ায় স্থানীয়রা খুশি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102