শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জ্বালানি তেলের উত্তাপ নিত্যপণ্যের বাজারে সরকারকে সহযোগিতা করতে চাইলেও প্রস্তাব নেয়নি : গোলাম পরওয়ার বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে বিএনপি : রুহুল কবির রিজভী মাদক নিয়ন্ত্রণে সীমান্তের জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন: সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন নবাবগঞ্জের শালখুরিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ ইরানের হুঁশিয়ারি, প্রতিবেশী দেশগুলোর আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা বৃষ্টি ও পরিবহন খরচে চড়া সবজির বাজার

নবাবগঞ্জের শালখুরিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার শালখুরিয়া ইউনিয়নের তিখুর মাঠে ৪ নং শালখুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোকবুলার রহমান গোর্কীর সভাপতিত্বে এবং ৪ নং শালখুরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মানিকুল ইসলাম মানিকের সঞ্চালনায় এবং শালখুরিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো.মামুনুর রশীদ মামুনের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. অধ্যাপক জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো তরিকুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সহ সভাপতি মো. আতিকুর রহমান রাজা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সদস্য মো.আবু তাহের ক্বারী,দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. নজরুল ইসলাম ফতেহ উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভায় শালখুরিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের মুখে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা এজেড জাহিদ হোসেন বলেন ”ফ্যামেলি কার্ডের জন্য কারো কাছে যেতে হবে না সময় হলে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে।” এ সময় তিনি গুজবে কান না দিয়ে বিএনপির সকল নেতা কর্মী কে ঐক্যবন্ধ থাকার আহ্বান জানান। তিনি আরো জানান চিকিৎসা সেবা উন্নতকরণ, রাস্তাঘাট উন্নয়ন, বেকার সমস্যা নিরসন, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, মসজিদ, মন্দির,গীর্জায় অনুদান প্রদান হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণ বিএনপি, ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় দলীয় কার্যক্রম, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। মতবিনিময় শেষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন তিখুর মাঠের পশ্চিম পাশে নিজ হাতে ২টি বৃক্ষরোপণ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102