শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জ্বালানি তেলের উত্তাপ নিত্যপণ্যের বাজারে সরকারকে সহযোগিতা করতে চাইলেও প্রস্তাব নেয়নি : গোলাম পরওয়ার বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে বিএনপি : রুহুল কবির রিজভী মাদক নিয়ন্ত্রণে সীমান্তের জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন: সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন নবাবগঞ্জের শালখুরিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ ইরানের হুঁশিয়ারি, প্রতিবেশী দেশগুলোর আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা বৃষ্টি ও পরিবহন খরচে চড়া সবজির বাজার

মাদক নিয়ন্ত্রণে সীমান্তের জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন: সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন

মো: বায়েজিদ বোস্তামী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়, এ ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে একা মাদক নিয়ন্ত্রণে সফল হওয়া সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে পাড়া-মহল্লার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।”বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার বিনাইল ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, জনসচেতনতা ও জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এই ভয়াবহ সামাজিক ব্যাধি মোকাবিলা করা সম্ভব। মতবিনিময় সভায় মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: মো: জাভেদ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা সভাপতি বিএনপির মিয়া শফিকুল আলম মামুন , সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102