শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
এমপি মাসুদকে বাউফল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা বাউফলে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ ঐতিহাসিক শীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ল্যাংগুয়েজ ট্রেনিং, লিটারেচার এন্ড কালচারাল উৎসবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম মাতৃভাষা ছাড়া মেধার চর্চা ও বিকাশ ঘটানো সম্ভব নয় নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, ধারদেনা করেও কুল পাচ্ছেন না ক্রেতারা মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক পূর্ববর্তী সরকারের গাফিলতিতে অনেক মায়ের বুক খালি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জনবল চাহিদা পূরণে জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বাংলাদেশ : মঈন খান ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মিরপুর-১-এ স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা সেন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, রাতের অন্ধকারে দখলদারিত্বের মতো ঘটনা এই সরকার চায় না, আমরা নিজেরাও চাই না। তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শফিকুল ইসলাম বলেন, যদি এই জায়গা নিয়ে সমিতি এবং রাড্ডার সঙ্গে কোনও ধরনের আইনি বিষয় থেকে থাকে, সেটা কোর্টে ফয়সালা হবে বলে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএনসিসি প্রশাসক বলেন, আমি আশা করছি, এই দুষ্কৃতকারী যারাই হোক, তারা খুব দ্রুত গ্রেফতার হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুরের ঘটনায় গতকাল মামলা দায়ের করে ক্লিনিক কর্তৃপক্ষ। শাহ আলী থানার এই মামলায়, হানিফ মিয়া নামের একজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও আড়াইশো জনকে। তবে বর্তমানে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সকাল থেকে গুঁড়িয়ে দেওয়া ভবনের প্রধান ফটকের সামনেই হামের টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে, স্বাস্থ্যসেবা কেন্দ্রে ঢুকে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করেছে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা। প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এদিকে হামলার পর ক্লিনিকের জায়গায় দুর্বৃত্তদের টাঙানো, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102