দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস , সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন,আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা। সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা,জননিরাপত্তা বিধান এবং সামাজিক অপরাধ মাদক, অনলাইন জুয়া,চুরি-ডাকাতি, প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।