বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়িতে আছমা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে বিরামপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নবাবগঞ্জে তরমুজ চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের নিয়ে মাঠ দিবস ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড র্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে বিতর্কের দায় নেবে না সরকার : মীর শাহে আলম বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী ২৪ ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৯৫৪ ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন দিল উপজেলা পরিষদ দিনাজপুরে ডেমোক্রেসিওয়াচ আয়োজিত নাগরিক সংলাপে নাগরিকদের অভিমত সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই শিশু ওই নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব

নবাবগঞ্জে তরমুজ চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের নিয়ে মাঠ দিবস

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের নবাবগঞ্জে তরমুজ চাষ সম্প্রসারণ ও কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলায় ২০২৬-২৭ অর্থবছরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-২ মৌসুমে এ আয়োজন করা হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস। মাঠ দিবসে কৃষকদের তরমুজ চাষের আধুনিক ও লাভজনক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। জমি নির্বাচন, বীজ বপন, সার ও সেচ ব্যবস্থাপনা, গাছের পরিচর্যা এবং রোগবালাই ও পোকামাকড় দমনসহ অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস কৃষকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক পদ্ধতি অনুসরণ করে তরমুজ চাষ করলে কৃষকরা ভালো ফলন ও লাভবান হতে পারেন। তিনি কৃষকদের পরিকল্পিতভাবে তরমুজ চাষ করার আহ্বান জানান। পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ করে যাবে বলেও জানান তিনি। ?পরে মাঠে উৎপাদিত তরমুজ প্রদর্শনের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজওয়ানুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, মো.আমিনুল ইসলাম, মো.গোলাম রব্বানী, মো.শহিদুজ্জামান, স্থানীয় উপকারভোগী কৃষক, মান্যগন্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102