বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-রোম ফ্লাইট বাড়ানো ও পর্যটন উন্নয়নে ইতালির সঙ্গে সমঝোতায় আলোচনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৯২০ আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে রক্ষা করতে হবে: রাষ্ট্রপতি দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের পাঁচ ঘণ্টার অভিযান চার হাজার আবেদনের ফি নিয়ে অনুসন্ধান দুই দিনের সফরে বাউফলে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই : রেলমন্ত্রী কুড়িগ্রামের ফুলবাড়িতে আছমা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে বিরামপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৯২০

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। বুধবার(১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪১৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪১ জন, খুলনা বিভাগে ২৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ১৭০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৭ জন রয়েছেন। চলতি বছরের ১৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৩১৬ জন। চলতি বছরে এ যাবত মোট ৯৯ হাজার ২০১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেম এক হাজার ৯০৫ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৩২১ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102