বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-রোম ফ্লাইট বাড়ানো ও পর্যটন উন্নয়নে ইতালির সঙ্গে সমঝোতায় আলোচনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৯২০ আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে রক্ষা করতে হবে: রাষ্ট্রপতি দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের পাঁচ ঘণ্টার অভিযান চার হাজার আবেদনের ফি নিয়ে অনুসন্ধান দুই দিনের সফরে বাউফলে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই : রেলমন্ত্রী কুড়িগ্রামের ফুলবাড়িতে আছমা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে বিরামপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই : রেলমন্ত্রী

মোঃ রাফিন হোসেন (আরফিন),দিনাজপুর:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন, সেতু ও রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গত‘১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে,কিন্তু দৃশ্যমান উন্নয়ন ঘটেনি। বরং অর্থের অপচয়, অপ্রয়োজনীয় ব্যয় ও লুটপাটের কারণে রেল খাত প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘বিগত সরকার গত ১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু রেলের দৃশ্যমান কোনো উন্নয়ন চোখে পড়েনি।’ তার ভাষ্য, অনেক ক্ষেত্রে রেল খাত স্থবির হয়ে পড়েছে, কোথাও পিছিয়ে গেছে, আবার কোথাও অবকাঠামো ধ্বংস হয়েছে। মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে রেলের সেবার মানে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। টানা ১৮ বছর সরকার পরিচালিত হলেও রেল খাতের যথাযথ দেখভাল করা হয়নি। ফলে এ খাত প্রত্যাশিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে। এসব কারণে ট্রেন যোগাযোগ ব্যবস্থা যে অগ্রযাত্রায় থাকা উচিত ছিল, সেটা হয়নি। অনেকটা স্থবির। কোনো কোনো জায়গায় পিছিয়ে, আবার কোনো কোনো জায়গা ধ্বংস হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে। তবে এ অবস্থার পরিবর্তন আনতে কিছুটা সময় লাগবে। মন্ত্রী আরও বলেন, রেলের যাত্রীদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তৎপর রয়েছেন। এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102