বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-রোম ফ্লাইট বাড়ানো ও পর্যটন উন্নয়নে ইতালির সঙ্গে সমঝোতায় আলোচনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৯২০ আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে রক্ষা করতে হবে: রাষ্ট্রপতি দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের পাঁচ ঘণ্টার অভিযান চার হাজার আবেদনের ফি নিয়ে অনুসন্ধান দুই দিনের সফরে বাউফলে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই : রেলমন্ত্রী কুড়িগ্রামের ফুলবাড়িতে আছমা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে বিরামপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

দুই দিনের সফরে বাউফলে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

মোঃ বাবুল হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে দুই দিনের সফরে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি। আগামী বুধবার (১৪ অক্টোবর) থেকে তাঁর এ সফর শুরু হওয়ার কথা রয়েছে। ১৪ ও ১৫ অক্টোবর দুই দিনের সফরে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ পরিদর্শন করবেন বলে জানা গেছে।প্রাপ্ত সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বরিশাল থেকে বাউফলের উদ্দেশে রওনা হবেন সেলিমা রহমান। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন বাউফলের কৃতী সন্তান ও বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাঁশরী। সফরসূচিতে আরও উল্লেখ রয়েছে, বাউফলে অবস্থানকালে তিনি সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবনে রাত্রিযাপন করবেন। সেখানে তাঁর বিশ্রাম ও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, “সেলিমা রহমান এমপি দুই দিনের সফরে বাউফলে আসবেন। সফরকালে তিনি সরকারি কর্মকর্তাদের ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ধুলিয়া এলাকায় তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ পরিদর্শন করবেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসায় রাত্রিযাপন, খাওয়া ও বিশ্রাম করবেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102